দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে এবং আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতে ঝালকাঠির রাজাপুরে বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার পপুলার ক্লিনিকের সামনে থেকে র্যালিটি শুরু হয়। পরে এটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার পথ অতিক্রম করা এ র্যালিতে ২০টির বেশি মোটরসাইকেলে শতাধিক আর্জেন্টিনা সমর্থক অংশ নেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জার্সি পরিধান করেন। পাশাপাশি মোটরসাইকেল, হাতে ও কপালে আর্জেন্টিনার পতাকা ধারণ করে দলের প্রতি নিজেদের অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে উপজেলা শহরের সড়কগুলো।
র্যালিতে অংশ নেওয়া সমর্থক গোলাম মোস্তফা বলেন, ‘আমরা আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক। বিশেষ করে মেসির প্রতি আমাদের আলাদা ভালোবাসা রয়েছে। আর্জেন্টিনা শুধু একটি ফুটবল দল নয়, এটি আমাদের আবেগ ও বিশ্বাসের প্রতীক। আমরা আশা করি, আগামী বিশ্বকাপেও আর্জেন্টিনাই শিরোপা জিতবে।’
র্যালি দেখতে আসা স্থানীয় দর্শক সোহাগ বলেন, ‘রাজাপুরে এই প্রথম কোনো দলের সমর্থকদের এত বড় ও সুন্দর আয়োজন দেখলাম। জার্সি ও পতাকা হাতে তাদের উচ্ছ্বাস এবং স্লোগান পুরো শহরকে উৎসবমুখর করে তুলেছিল।’
সমর্থকদের দাবি, ফুটবলের প্রতি ভালোবাসা এবং আর্জেন্টিনা দলের প্রতি গভীর আবেগ থেকেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও বিশ্বকাপ ও আন্তর্জাতিক ফুটবলকে ঘিরে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
/অ